প্রথমবারের মতো আল্ট্রা ফোন আনছে পোকো
স্মার্টফোন ব্র্যান্ড পোকো নতুন কিছু করতে যাচ্ছে যা আগে কখনোই করেনি। আর সেটি হলো- আল্টা মডেলের ফোন আনতে যাচ্ছে কোম্পানিটি।
শিগগিরই উন্মোচিত হবে পোকো এফ৭ সিরিজ। এর আগে পোকো এফ৭ এবং এফ৭ প্রো সংস্করণের কথা শোনা গেলেও চমক আসছে বলে জানা গেছে।
জিএসএম’র আইএমইআই ডেটাবেজ থেকে এটা নিশ্চিত হওয়া গেছে যে, ওই দুই সংস্করণের পাশাপাশি পোকো এফ৭ আল্ট্রা ফোনও আসছে। ফলে মোট তিনটি সংস্করণে নতুন সিরিজটি আসবে বলে ধারণা করা হচ্ছে।
যদিও আল্ট্রা মডেলের নাম্বার দেখে বোঝা যাচ্ছে এটি রেডমি কে৮০ এর রিব্র্যান্ডেড হতে যাচ্ছে। ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৮ জেন এসওসি এবং টুকে ফ্ল্যাট ওলেড ডিসপ্লে থাকবে।
ডিবিটেক/বিএমটি







